হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক গালা-২০২6 অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুগারল্যান্ডের ম্যারিয়ট হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গালা-২০২৬ অনুষ্ঠান। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মিস লাকি ইসলাম স্বাগত বক্তব্য […]








