Some Populer Post

Latest News

রোমেল সিনহা ভোলাভালা ভোলানাথ, চাঁদিতে দিয়ে হাত চুল গোনে কয়টা? চাঁদিতে নেই চুল, তবু ভুলে করে ভুল গোনে চুল ছয়টা! টিংটিংয়ে ভোলানাথ বসে বসে ভাবে রাত্রির আঁধারে কোথা সে হারাবে? ভেবে ভেবে সবদিক নিতে হবে মিলিয়ে নইলে অক্কা! দেবে ধরে কিলিয়ে!  সারা গায়ে মেখে তেল, হয়ে পিচ্ছিল সিঁদ কেটে ঘরে ঢুকে, খুলে দেবে খিল।  এরপর […]

রোমেল সিনহা

ভোলাভালা ভোলানাথ, চাঁদিতে দিয়ে হাত

চুল গোনে কয়টা?

চাঁদিতে নেই চুল, তবু ভুলে করে ভুল

গোনে চুল ছয়টা!

টিংটিংয়ে ভোলানাথ বসে বসে ভাবে

রাত্রির আঁধারে কোথা সে হারাবে?

ভেবে ভেবে সবদিক নিতে হবে মিলিয়ে

নইলে অক্কা! দেবে ধরে কিলিয়ে! 

সারা গায়ে মেখে তেল, হয়ে পিচ্ছিল

সিঁদ কেটে ঘরে ঢুকে, খুলে দেবে খিল। 

এরপর সব কিছু নেবে হাতিয়ে

ভোলানাথ বসে সব দেখে খতিয়ে। 

যেই ভাবা সেই কাজ! সিঁদ কাটা ধরে

এইবার ভোলানাথ ঢুকে গেল ঘরে। 

এই যাহ্‌! মরেছে! ধরলো কে জড়িয়ে

কিল-গুতো সব যেন আসছে গড়িয়ে। 

ঝেড়ে ফেলে ভোঁ দৌড়, পড়িমরি করে

রাস্তার বাঁ পাশে ওই পুকুরটা ধরে। 

ধুপ করে কুপোকাত পিচ্ছিল কাঁদাতে

ধরাশায়ী ভোলানাথ , কেউ নেই বাঁচাতে! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

ড. প্রদীপ ঘোষ

প্রকাশক: সুরাঙ্গন ফাউন্ডেশন-হিউস্টন

সম্পাদকীয় পরিষদ:

খালেদ জুলফিকার খান, ড. স্বপন দাশগুপ্ত, জুলফিকার কার্নি, মোস্তফা আর রহমান, শেখ আহাদ, ড. নাদিম আশরাফ

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News !

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution