Some Populer Post

Latest News

হিউস্টনে স্তন ক্যানসার সচেতনতামূলক আলোচনা: প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ | ক্যানসার গবেষণায় নতুন দিশা: টিউমারে রোগপ্রতিরোধী কোষের প্রবেশ বুঝতে এআই (AI) প্রযুক্তি তৈরি করলেন গবেষকেরা | দুর্গাপূজা: সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার উৎসব | যুক্তরাষ্ট্রজুড়ে দুর্গোৎসবের মহাধুম | হিউস্টনের শিক্ষা ব্যবস্থায় নতুন বিতর্ক: HISD-র রাজ্য-নিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে প্রশ্ন, বাড়ছে শিক্ষার্থী সংকট ও বাজেটের চাপ | হিউস্টনে স্তন ক্যানসার সচেতনতামূলক আলোচনা: প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ | ক্যানসার গবেষণায় নতুন দিশা: টিউমারে রোগপ্রতিরোধী কোষের প্রবেশ বুঝতে এআই (AI) প্রযুক্তি তৈরি করলেন গবেষকেরা | দুর্গাপূজা: সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার উৎসব | যুক্তরাষ্ট্রজুড়ে দুর্গোৎসবের মহাধুম | হিউস্টনের শিক্ষা ব্যবস্থায় নতুন বিতর্ক: HISD-র রাজ্য-নিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে প্রশ্ন, বাড়ছে শিক্ষার্থী সংকট ও বাজেটের চাপ |
  • Home  
  • হিউস্টনে প্রাণা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ড উইক ২০২৬ উদযাপন
- হিউস্টন সংবাদ

হিউস্টনে প্রাণা ফাউন্ডেশনের উদ্যোগে বার্ড উইক ২০২৬ উদযাপন

সুরাঙ্গন নিউজ ডেস্ক: প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করা এবং স্থানীয় পাখি ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রাণা ফাউন্ডেশন উদযাপন করল বার্ড উইক ২০২৬। ১৯ সেপ্টেম্বর Birds Houston-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রকৃতিপ্রেমী, শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। প্রাণা ফাউন্ডেশনের প্রকৃতির সঙ্গে বৃহত্তর হিউস্টন কমিউনিটির সংযোগ তৈরির ধারাবাহিক উদ্যোগের […]

সুরাঙ্গন নিউজ ডেস্ক: প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করা এবং স্থানীয় পাখি ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রাণা ফাউন্ডেশন উদযাপন করল বার্ড উইক ২০২৬। ১৯ সেপ্টেম্বর Birds Houston-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রকৃতিপ্রেমী, শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

প্রাণা ফাউন্ডেশনের প্রকৃতির সঙ্গে বৃহত্তর হিউস্টন কমিউনিটির সংযোগ তৈরির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পেশাদার বার্ডওয়াচার, মৌমাছি পালনকারী ও প্রকৃতিবিদরা পাখি ও প্রকৃতি নিয়ে একটি ইন্টার‌্যাকটিভ সচেতনতামূলক পর্ব পরিচালনা করেন। এর পাশাপাশি ছিল পাখি দেখার বিশেষ আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা আশপাশের পাখি ও তাদের আবাসস্থল সম্পর্কে জানার সুযোগ পান।

শিশু-কিশোরদের জন্যও ছিল নানা সৃজনশীল আয়োজন। তারা পাখির ছবি আঁকার পাশাপাশি হাতে পাখির নকশায় হেনা ট্যাটু করার আনন্দে মেতে ওঠে। প্রকৃতি ও শিল্পের এই মেলবন্ধন অনুষ্ঠানে তৈরি করে উৎসবের আবহ।

অনুষ্ঠানের শেষপর্বে প্রাণা ইয়ুথের সদস্যরা একটি সংক্ষিপ্ত সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় সন্ধ্যার আয়োজন পায় ভিন্ন মাত্রা।

পুরো অনুষ্ঠানটির সমন্বয় করেন প্রাণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. রাজা বাঙ্গা ও দেবলীনা ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, প্রকৃতিকে কাছ থেকে জানা এবং তার সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পাখি, প্রকৃতি ও পরিবেশকে ঘিরে প্রাণা ফাউন্ডেশনের এই উদ্যোগ হিউস্টন কমিউনিটিতে প্রকৃতির প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরির একটি সুন্দর সুযোগ হয়ে ওঠে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Published by: Surangan Foundation, Houston, Texas

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

Health & Science: Pritha Ghosh

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond, Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution