Some Populer Post

Latest News

কুলসুম পারভীন আমি ফুটি কোমল ভোরে, নাজুক লতানো গাছে। শিশিরভেজা আলোর ঝিলিকে, নীল কিংবা সাদা রঙের নির্মল হাসিতে প্রজাপতি-পাপড়ি আমার ডানা মেলে, মেখে থাকে শান্তির সরলতা। নির্মল, স্নিগ্ধ সৌন্দর্যে প্রভাতের বার্তায় ছড়াই নতুন আশা, নতুন শুরু, নতুন প্রত্যয়। মোলায়েম, কোমল, লাজুক হলেও আমি দৃঢ়-ঝোড়ো হাওয়ায় দুলে উঠি, তবু যাই না সহজে টলে। অন্তরে বহন করি […]

কুলসুম পারভীন

আমি ফুটি কোমল ভোরে,

নাজুক লতানো গাছে।

শিশিরভেজা আলোর ঝিলিকে,

নীল কিংবা সাদা রঙের নির্মল হাসিতে

প্রজাপতি-পাপড়ি আমার ডানা মেলে,

মেখে থাকে শান্তির সরলতা।

নির্মল, স্নিগ্ধ সৌন্দর্যে

প্রভাতের বার্তায় ছড়াই

নতুন আশা, নতুন শুরু, নতুন প্রত্যয়।

মোলায়েম, কোমল, লাজুক হলেও

আমি দৃঢ়-ঝোড়ো হাওয়ায় দুলে উঠি,

তবু যাই না সহজে টলে।

অন্তরে বহন করি অবিচল সাহস,

মাথা নত করি না, হার মানি না।

শিকড়ে আছে অদম্য জীবনের শক্তি,

নতুন আলোয় আমি আবারও ফুটি

অজেয় মনোবল নিয়ে।

পৃথিবী তাই ডাকে আমায়-

অপরাজেয় তুমি, অপরাজিতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

ড. প্রদীপ ঘোষ

প্রকাশক: সুরাঙ্গন ফাউন্ডেশন-হিউস্টন

সম্পাদকীয় পরিষদ:

খালেদ জুলফিকার খান, ড. স্বপন দাশগুপ্ত, জুলফিকার কার্নি, মোস্তফা আর রহমান, শেখ আহাদ, ড. নাদিম আশরাফ

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News !

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution