Some Populer Post

Latest News

আলো দিয়ে নিউরন নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | আলো দিয়ে নিউরন নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত |
  • Home  
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিয়োনেল মেসি
- খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিয়োনেল মেসি

সুরাঙ্গন নিউজ ডিজিটাল ডেস্ক:  আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালই দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল। সোমবার সমাজমাধ্যমে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ‘এলএম টেন’। ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। অবসরের সিদ্ধান্ত জানিয়ে মেসি লিখেছেন, “আমি উপলব্ধি করেছি, সময় […]

সুরাঙ্গন নিউজ ডিজিটাল ডেস্ক:  আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালই দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল। সোমবার সমাজমাধ্যমে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ‘এলএম টেন’। ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে মেসি লিখেছেন, “আমি উপলব্ধি করেছি, সময় এসে গিয়েছে।” বিশ্বকাপ ফাইনালের পরের দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছুদিন ভাবনাচিন্তা করেছেন মেসি।

সমাজমাধ্যমে দেওয়া দীর্ঘ অবসরবার্তায় মেসি লিখেছেন, “ফাইনালের পর এতটা সময় কেটে যাওয়ার পর এবং অনেক চিন্তাভাবনার পর আমি সকলকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত আমাকে কষ্ট দিয়েছে। এখনও দিচ্ছে। কিন্তু বুঝতে পারছি, এটাই সঠিক সময়।”

তিনি আরও লিখেছেন, “আমি সব সময় নিজের সর্বস্ব দিয়েছি। শুধু গত কয়েক বছরে, যখন আমরা সবকিছু জিতেছি, তখনই নয়—তার আগেও সবটা দিয়েছি। এ ব্যাপারে আমি নিশ্চিত। সব সময় এই জার্সির জন্য লড়াই করেছি এবং সব কিছু দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টিনীয় হিসেবে আপনাদের গর্বিত করার চেষ্টা করেছি।”

তিন পাতার অবসরবার্তায় আবেগপ্রবণ মেসি লিখেছেন, “ফুটবলজীবনের বেশি সময় আর নেই। অধ্যায়গুলো শেষ হয়ে আসছে। শেষের এই অধ্যায়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকতে ভালোবাসি। সব সময় ভালোবেসেছি এবং জাতীয় দলকে সব সময় ভালোবাসব। আমি সবকিছু দিয়ে দিয়েছি। আমার আর দেওয়ার মতো কিছু নেই।”

নতুন প্রজন্মের ফুটবলারদের প্রশংসা করে মেসি বলেন, “আমাদের কিছু দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলের হয়ে খেলার যোগ্য।”

ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, “২০ বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। মাঠের মধ্যে থেকে আপনাদের কথা আর শুনতে পাব না। এই অভাবটা অনুভব করব। এখন থেকে আমিও আপনাদের একজন। মাঠের বাইরে থেকে উৎসাহ দেব, সমর্থন করব। সাফল্য বা ব্যর্থতায় পাশে থাকব।”

নিজের পরিবার, কোচ, সতীর্থ ও ম্যানেজারদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। তাঁর ভাষায়, “সব সময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। সুন্দর এবং কঠিন এই যাত্রাপথে আমার সঙ্গী হওয়ার জন্য প্রত্যেক কোচ, সতীর্থ এবং ম্যানেজারকে ধন্যবাদ। তাঁদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সৌভাগ্য হয়েছে।”

বিদায়ী বার্তায় মেসি আরও লিখেছেন, “প্রচুর অবিস্মরণীয় স্মৃতি এবং মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি বিদায়বেলায়। সতীর্থদের নিয়ে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যা আমি স্বপ্নেও কখনও ভাবিনি। তাই মানসিক শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। আমি আপনাদের সকলকে ভালোবাসি। ঈশ্বরকে ধন্যবাদ, আমাকে আর্জেন্টিনীয় করার জন্য। আর্জেন্টিনা এগিয়ে যাও।”

মেসি জানিয়েছেন, নিজের ডায়েরিতে অবসরের বার্তা লিখে ফেলেছিলেন গত ২১ জুলাই। বিশ্বকাপ ফাইনালের ঠিক দু’দিন পর। তখনও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। এর পর বাবার অসুস্থতা ও মৃত্যু তাঁকে গভীরভাবে আঘাত করে। ব্যক্তিগত জীবনের সেই ধাক্কা সামলে অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ভক্তদের জানালেন তিনি।

২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মেসির। দীর্ঘ ক্যারিয়ারে টানা ছয়টি বিশ্বকাপে খেলেছেন তিনি। দেশের হয়ে ২০৭টি ম্যাচে করেছেন ১২৫ গোল। সর্বশেষ বিশ্বকাপেও তাঁর পা থেকে এসেছে আটটি গোল। তিনবার আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন এবং ২০২২ সালে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার তাই সাফল্যে ভরা।

বিশ্বকাপ ছাড়াও আর্জেন্টিনাকে ফাইনালিসিমা ও একাধিক কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছেন মেসি। তাঁর সাফল্যের তালিকায় রয়েছে অলিম্পিক্সের সোনার পদকও।

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও আরও কিছুদিন পেশাদার ফুটবলে দেখা যাবে মেসিকে। বিশ্বকাপের পর থেকেই ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলছেন তিনি। গত শনিবার মন্ট্রিয়েলের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। ফুটবলজীবনে আটবার একটি ম্যাচে চার বা তার বেশি গোল করেছেন মেসি।

সেরা ছন্দে থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার এই মহাতারকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Publisher: Surangan Foundation, Houston

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond, Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution