সুরাঙ্গন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ (US-BD) Soccer Tournament 2026-এর ফাইনালে সাইপ্রেস বুলসকে (Cypress Bulls) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিকস (KICKS) দল। গত ২৫ অক্টোবর, রোববার বিকেল ৫টায় হিউস্টনের বেল্যান্ড সকার ফিল্ডে (Bayland Soccer Field) অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

৬৪০০ বিসোনেট স্ট্রিটে অবস্থিত মাঠে ফাইনাল খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

চ্যাম্পিয়ন কিকস দলের পরিচিতি শুধু একটি ফুটবল দল হিসেবেই নয়; দলটির সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ, ঐক্য, ধারাবাহিকতা ও সাফল্যের ইতিহাস। “KICKS is a Brand, a Style, a History” এই স্লোগান দলের পরিচয় ও মনোভাবকে তুলে ধরে।

হিউস্টনের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে ফুটবল জনপ্রিয় করে তোলা এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকেরা গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন।

২০২৬ সালের আসরে কিকসের শিরোপা জয় টুর্নামেন্টের সমাপ্তিকে স্মরণীয় করে রাখে।


