Some Populer Post

Latest News

হিউস্টনে স্তন ক্যানসার সচেতনতামূলক আলোচনা: প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ | ক্যানসার গবেষণায় নতুন দিশা: টিউমারে রোগপ্রতিরোধী কোষের প্রবেশ বুঝতে এআই (AI) প্রযুক্তি তৈরি করলেন গবেষকেরা | দুর্গাপূজা: সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার উৎসব | যুক্তরাষ্ট্রজুড়ে দুর্গোৎসবের মহাধুম | হিউস্টনের শিক্ষা ব্যবস্থায় নতুন বিতর্ক: HISD-র রাজ্য-নিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে প্রশ্ন, বাড়ছে শিক্ষার্থী সংকট ও বাজেটের চাপ | হিউস্টনে স্তন ক্যানসার সচেতনতামূলক আলোচনা: প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ | ক্যানসার গবেষণায় নতুন দিশা: টিউমারে রোগপ্রতিরোধী কোষের প্রবেশ বুঝতে এআই (AI) প্রযুক্তি তৈরি করলেন গবেষকেরা | দুর্গাপূজা: সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার উৎসব | যুক্তরাষ্ট্রজুড়ে দুর্গোৎসবের মহাধুম | হিউস্টনের শিক্ষা ব্যবস্থায় নতুন বিতর্ক: HISD-র রাজ্য-নিয়ন্ত্রিত পরিচালনা নিয়ে প্রশ্ন, বাড়ছে শিক্ষার্থী সংকট ও বাজেটের চাপ |
  • Home  
  • হিউস্টনে KAP TV 52-এর বর্ণাঢ্য উদ্বোধন
- হিউস্টন সংবাদ

হিউস্টনে KAP TV 52-এর বর্ণাঢ্য উদ্বোধন

হিউস্টনে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির সেতুবন্ধন গড়ে তোলার প্রত্যয় নিয়ে নতুন টেলিভিশন চ্যানেল KAP TV 52-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত বুধবার, ১০ জুন, হিউস্টনের মহারাজা রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠ অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক […]

হিউস্টনে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির সেতুবন্ধন গড়ে তোলার প্রত্যয় নিয়ে নতুন টেলিভিশন চ্যানেল KAP TV 52-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত বুধবার, ১০ জুন, হিউস্টনের মহারাজা রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠ অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যারিস কাউন্টি কনস্টেবল প্রিসিঙ্কট–২-এর জেরি গার্সিয়া, ফোর্ট বেন্ড কাউন্টির ডিস্ট্রিক্ট ক্লার্ক বেভারলি ওয়াকার, গায়ানার অনারারি কনসাল জেনারেল লুৎফি সৈয়দ হাসান, ইসলামিক সোসাইটি অব গ্রেটার হিউস্টন (ISGH)-এর প্রেসিডেন্ট ইমরান গাজী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সাস স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য রন রেনল্ডস। অনুষ্ঠানের এই পর্বটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বিজনেস আমেরিকা (BABA)-এর প্রতিষ্ঠাতা স্বাপ্নিক খান।

KAP TV 52-এর প্রেসিডেন্ট খালেদ জুলফিকার খান, ম্যানেজিং ডিরেক্টর পারভেজ ফারুক এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (CFO) আলমগীর ডিউক ইকবাল তাঁদের বক্তব্যে চ্যানেলটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা, লক্ষ্য এবং কমিউনিটি-কেন্দ্রিক ভিশন তুলে ধরেন। তাঁরা জানান, KAP TV 52 বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সংবাদ, সংস্কৃতি, শিক্ষা ও বিনোদনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অব অপারেশনস নাজিয়া সামাদ, প্রোগ্রাম ডিরেক্টর জুলফিকার কার্নি, প্রোগ্রাম অর্গানাইজার ফারহানা রুবা, ‘স্বাস্থ্য কথা’ অনুষ্ঠানের প্রযোজক ডা. বাসেত খান, ‘আলোর দিশা’ অনুষ্ঠানের প্রযোজক হাসান সৈয়দ এবং উপদেষ্টা কুলসুম পারভীন, কামরুল আলম, এ. টি. ওয়ালি চৌধুরী ও হাফিজুর রহমানসহ আরও অনেকে।

এছাড়াও হিউস্টনের বিভিন্ন কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য অতিথি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন কুলসুম পারভীন, হাসান সৈয়দ এবং ফারহানা রুবা।

KAP TV 52 কর্তৃপক্ষ টেকনিক্যাল ম্যানেজমেন্টে নায়েমা ওবায়েদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, KAP TV 52-এর বাংলাদেশ টিমের সকল সদস্য, স্পন্সর, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Published by: Surangan Foundation, Houston, Texas

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

Health & Science: Pritha Ghosh

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond, Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution