Some Populer Post

Latest News

আলো দিয়ে নিউরন নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | আলো দিয়ে নিউরন নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত |
  • Home  
  • সুরাঙ্গানের আয়োজনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
- হিউস্টন সংবাদ

সুরাঙ্গানের আয়োজনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মানবতার চিরন্তন কণ্ঠস্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৯ মে হিউস্টনে সুরাঙ্গানের উদ্যোগে ঘরোয়া পরিবেশে এক অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরাঙ্গানের কয়েকজন ছাত্র-ছাত্রী এবং বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় নজরুলচর্চা, সংগীত ও আবৃত্তির এক অনন্য মিলনমেলায়। অনুষ্ঠানের সূচনায় কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সম্মিলিতভাবে তাঁর […]

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মানবতার চিরন্তন কণ্ঠস্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৯ মে হিউস্টনে সুরাঙ্গানের উদ্যোগে ঘরোয়া পরিবেশে এক অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরাঙ্গানের কয়েকজন ছাত্র-ছাত্রী এবং বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় নজরুলচর্চা, সংগীত ও আবৃত্তির এক অনন্য মিলনমেলায়।

অনুষ্ঠানের সূচনায় কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সম্মিলিতভাবে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য ও বিদ্রোহের আদর্শের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত আজও বৈষম্য, অন্যায় ও ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষকে সাহস ও প্রেরণা জোগায়।

সাংস্কৃতিক পর্বে শিল্পীরা পরিবেশন করেন নজরুলগীতি এবং কবিতা আবৃত্তি। একক ও দলীয় পরিবেশনায় উঠে আসে কবির দেশপ্রেম, প্রেম, সাম্য, মানবতা ও শ্যামাসংগীতের বৈচিত্র্যময় রূপ। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে সুরাঙ্গানের ধারাবাহিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে সুরাঙ্গনের কর্ণধার শ্রীমতি রুপা ঘোষ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা ভবিষ্যতেও বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির ধারাকে প্রবাসে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Publisher: Surangan Foundation, Houston

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond, Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution