Some Populer Post

Latest News

‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড | ট্রাম্প-মাস্ক একই টেবিলে ! হোয়াইট হাউসে বসলো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিরা | পিয়ারল্যান্ডে প্রথম কমিউনিটি শ্রী গণেশ উৎসব: ভক্তি, সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশবান্ধব ঐতিহ্যের মিলন | রবীন্দ্রনাথের দর্শন, AI ও মানবতা: ড. রবীন্দ্র চক্রবর্তীর সঙ্গে ট্যাগোর সোসাইটির বিশেষ আলাপচারিতা | নর’ইস্টারের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, বিদ্যুৎ বিপর্যয় ও ব্যাপক দুর্ভোগ | ‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড | ট্রাম্প-মাস্ক একই টেবিলে ! হোয়াইট হাউসে বসলো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিরা | পিয়ারল্যান্ডে প্রথম কমিউনিটি শ্রী গণেশ উৎসব: ভক্তি, সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশবান্ধব ঐতিহ্যের মিলন | রবীন্দ্রনাথের দর্শন, AI ও মানবতা: ড. রবীন্দ্র চক্রবর্তীর সঙ্গে ট্যাগোর সোসাইটির বিশেষ আলাপচারিতা | নর’ইস্টারের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, বিদ্যুৎ বিপর্যয় ও ব্যাপক দুর্ভোগ |
  • Home  
  • ‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড
- উত্তর আমেরিকা

‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড

সুরাঙ্গন নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি উপেক্ষা করে রোববার ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে অনুষ্ঠিত মুসলিম ডে প্যারেডে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। শিশু, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, ইমাম, কমিউনিটি নেতা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে প্যারেড এলাকা। যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদ্‌যাপনের প্রেক্ষাপটে এবারের প্যারেডের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’। আয়োজকদের প্রচারপত্রে ‘এক […]

সুরাঙ্গন নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি উপেক্ষা করে রোববার ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে অনুষ্ঠিত মুসলিম ডে প্যারেডে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। শিশু, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, ইমাম, কমিউনিটি নেতা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে প্যারেড এলাকা।

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদ্‌যাপনের প্রেক্ষাপটে এবারের প্যারেডের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’। আয়োজকদের প্রচারপত্রে ‘এক উম্মাহ, এক জাতি, গর্বিত আমেরিকান’ এবং ‘সবার প্রতি ভালোবাসা, কারও প্রতি ঘৃণা নয়’ এমন বার্তাও তুলে ধরা হয়।

বিভিন্ন ভাষা, দেশ ও সংস্কৃতির মানুষের অংশগ্রহণ প্যারেডে বৈচিত্র্যের চিত্র তুলে ধরে। বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল থাকলেও অংশগ্রহণকারীদের উৎসাহে কোনো ভাটা দেখা যায়নি।

প্যারেডে কমিউনিটি ও ধর্মীয় নেতাদের পাশাপাশি এনওয়াইপিডির মুসলিম কর্মকর্তা, এফডিএনওয়াই সদস্য, ইসলামিক সোসাইটির প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাও অংশ নেন। বিভিন্ন মসজিদ, ইসলামিক স্কুল ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেন।

প্যারেডের আহ্বায়ক কাউন্সিল অব পিপলস অর্গানাইজেশনসের (কোপো) প্রেসিডেন্ট মোহাম্মদ রাজভি অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নিউইয়র্কের মুসলমানদের ঐক্য ও শান্তির বার্তা বৃষ্টির মধ্যেও মানুষের ব্যাপক উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এলহাম একাডেমির প্রতিষ্ঠাতা ও সেভ দ্য পিপলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে মুসলিম আমেরিকানদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, সেবা, সংস্কৃতি ও দেশের উন্নয়নে মুসলমানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের সঙ্গে নিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রের অগ্রগতিতে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আয়োজকদের মতে, এবারের মুসলিম ডে প্যারেড নতুন প্রজন্মের কাছে ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির একটি বার্তা পৌঁছে দিয়েছে। নিজেদের বিশ্বাস ও পরিচয় নিয়ে গর্বের পাশাপাশি অন্য সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বানও উঠে এসেছে প্যারেডে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

ড. প্রদীপ ঘোষ

প্রকাশক: সুরাঙ্গন ফাউন্ডেশন–হিউস্টন

সম্পাদকীয় পরিষদ:

খালেদ জুলফিকার খান, ড. স্বপন দাশগুপ্ত, জুলফিকার কার্নি, মোস্তফা আর রহমান, শেখ আহাদ, ড. নাদিম আশরাফ

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution