Some Populer Post

Latest News

প্রবাসে বাংলা ভাষার চর্চা: শিকড়ের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন | আলো দিয়ে নিউরন নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | প্রবাসে বাংলা ভাষার চর্চা: শিকড়ের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন | আলো দিয়ে নিউরন নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞানে নোবেল | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে |
  • Home  
  • ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত
- খেলাধুলা

২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত

সুরাঙ্গন নিউজ ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের নজর চলে গেছে ভারত-পাকিস্তান মহারণের দিকে। ১০ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই […]

সুরাঙ্গন নিউজ ডেস্ক: ঢাকে কাঠি পড়ে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের নজর চলে গেছে ভারত-পাকিস্তান মহারণের দিকে। ১০ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে না শুভমন গিলদের। ভারতের প্রথম ম্যাচ ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফলে গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া ভারত ও অস্ট্রেলিয়াই এবার বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে পরস্পরের প্রতিপক্ষ হবে।

ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও বাছাইপর্বের আরেকটি দল।

বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২ অক্টোবর। ২, ৪ ও ৬ অক্টোবরের প্রাথমিক ম্যাচের মাধ্যমে যোগ্যতা অর্জনের লড়াই শুরু হবে। এরপর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল এবং দুই গ্রুপের সেরা চতুর্থ দল জায়গা করে নেবে ‘সুপার ৭’ পর্বে।

২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার ৭। সাতটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এই পর্বে আগের রাউন্ডের কোনো পয়েন্ট বহন করা হবে না।

আইসিসি ইতিমধ্যেই সুপার ৭-এর জন্য সাতটি দলের প্রাথমিক অবস্থান নির্ধারণ করেছে। ভারতকে রাখা হয়েছে এ১, অস্ট্রেলিয়া এ২, পাকিস্তান এ৩, ইংল্যান্ড এ৪, নিউজিল্যান্ড বি১, দক্ষিণ আফ্রিকা বি২ এবং শ্রীলঙ্কা বি৩ হিসেবে।

র‌্যাঙ্কিংয়ের কারণে ভারতকে প্রথম রাউন্ডে খেলতে হবে না। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ফাইনাল পর্যন্ত উঠলে ভারতকে মোট ১৩টি ম্যাচ খেলতে হতে পারে।

বিশ্বকাপের সেমিফাইনাল হবে ১৭ ও ১৮ নভেম্বর। আর ক্রিকেটবিশ্বের নজর থাকবে ২১ নভেম্বরের ফাইনালের দিকে।

তিন আয়োজক দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং জিম্বাবোয়ে ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। ২০২৭ বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Publisher: Surangan Foundation, Houston

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond, Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution