Some Populer Post

Latest News

নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | মার্কিন ভিসা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন: ভারতীয় ও বাংলাদেশিদের করণীয় | ১৭তম বৈঠকখানার আসরে গান-কবিতায় রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | মার্কিন ভিসা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন: ভারতীয় ও বাংলাদেশিদের করণীয় | ১৭তম বৈঠকখানার আসরে গান-কবিতায় রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ |
  • Home  
  • হিউস্টনের সেরা আই কেয়ার হিসেবে স্বীকৃতি পেল UH Eye Care
- হিউস্টন সংবাদ

হিউস্টনের সেরা আই কেয়ার হিসেবে স্বীকৃতি পেল UH Eye Care

সুরাঙ্গন নিউজ ডেস্ক: হিউস্টনের পাঠকদের ভোটে ‘Best of the Best’ স্বীকৃতি অর্জন করেছে ইউনিভার্সিটি অব হিউস্টনের UH Eye Care। হিউস্টন ক্রনিকলের বার্ষিক পাঠকভোটে এ সম্মাননা পায় প্রতিষ্ঠানটি। ইউনিভার্সিটি অব হিউস্টন (UH) স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণার কার্যক্রমকে আরও বিস্তৃত করতে UH Health নামে নতুন ব্র্যান্ড চালুর ঘোষণা দেন। ইউনিভার্সিটি অব হিউস্টন কলেজ অব অপটোমেট্রির […]

সুরাঙ্গন নিউজ ডেস্ক: হিউস্টনের পাঠকদের ভোটে ‘Best of the Best’ স্বীকৃতি অর্জন করেছে ইউনিভার্সিটি অব হিউস্টনের UH Eye Care। হিউস্টন ক্রনিকলের বার্ষিক পাঠকভোটে এ সম্মাননা পায় প্রতিষ্ঠানটি। ইউনিভার্সিটি অব হিউস্টন (UH) স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণার কার্যক্রমকে আরও বিস্তৃত করতে UH Health নামে নতুন ব্র্যান্ড চালুর ঘোষণা দেন।

ইউনিভার্সিটি অব হিউস্টন কলেজ অব অপটোমেট্রির ক্লিনিক্যাল শিক্ষাকেন্দ্র হিসেবে UH Eye Care একই সঙ্গে রোগীদের দৃষ্টিসেবা প্রদান এবং ভবিষ্যৎ অপটোমেট্রিস্টদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি বছর ইউনিভার্সিটি অব হিউস্টন ক্যাম্পাস এবং ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকার তিনটি কমিউনিটি ক্লিনিক মিলিয়ে ৫০ হাজারের বেশি রোগী এখানে চিকিৎসা নেন।

UH Eye Care-এ পূর্ণাঙ্গ চোখ পরীক্ষা, শিশুদের চক্ষুসেবা, বিশেষায়িত কনট্যাক্ট লেন্স, ড্রাই আই চিকিৎসা, লো-ভিশন পুনর্বাসন, চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, অস্ত্রোপচার-সংক্রান্ত সহায়ক চিকিৎসা এবং প্রমাণভিত্তিক মায়োপিয়া ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির রয়েছে পূর্ণাঙ্গ অপটিক্যাল শপ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন স্টুডেন্ট সেন্টারেও একটি স্যাটেলাইট লোকেশন রয়েছে।

UH Eye Care-এর বিশেষ বৈশিষ্ট্য হলো রোগীসেবার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ। তৃতীয় ও চতুর্থ বর্ষের অপটোমেট্রি শিক্ষার্থী, রেসিডেন্ট ও ফেলোরা ক্লিনিক্যাল শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে রোগী পরীক্ষা ও চিকিৎসায় অংশ নেন। এর ফলে তারা বিভিন্ন ধরনের চক্ষু সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

UH College of Optometry-এর ক্লিনিক্যাল অপারেশন্সবিষয়ক সহযোগী ডিন ও ক্লিনিক্যাল প্রফেসর ড. অ্যান্ড্রু আর্চিলা বলেন, রোগীসেবার মান এবং শিক্ষার মান পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতিটি রোগীর চিকিৎসা শিক্ষার্থীদের বাস্তব ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে, একই সঙ্গে রোগীরা আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক চিকিৎসা সুবিধা পান।

প্রতিষ্ঠানটি রোগীর বীমা থাকুক বা না থাকুক—চক্ষুসেবা দেওয়ার ওপর গুরুত্ব দেয়। UH Eye Care-এর তথ্য অনুযায়ী, ৯২ শতাংশের বেশি রোগী তাদের সেবায় ‘excellent customer satisfaction’ জানিয়েছেন।

‘Best of the Best’ স্বীকৃতি পাওয়ার আগেও UH Eye Care রোগীদের আস্থা অর্জন করেছে। অনেক পরিবার দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করছে।

UH College of Optometry-এর ডিন ড. মাইকেল টোয়া বলেন, প্রায় ৭৫ বছর ধরে প্রতিষ্ঠানটি দৃষ্টিসেবাকে কমিউনিটির বৃহত্তর স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করে কাজ করছে। তাঁর মতে, চোখের চিকিৎসা শুধু পরীক্ষা, চিকিৎসা বা চশমা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের প্রতি সম্মান, যত্ন এবং দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়টি গভীরভাবে জড়িত।

UH Eye Care-এর ‘Best of the Best’ স্বীকৃতি তাই শুধু রোগীসেবার মানের স্বীকৃতি নয়; এটি চক্ষু চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবায় ইউনিভার্সিটি অব হিউস্টনের দীর্ঘমেয়াদি ভূমিকারও প্রতিফলন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

ড. প্রদীপ ঘোষ

প্রকাশক: সুরাঙ্গন ফাউন্ডেশন–হিউস্টন

সম্পাদকীয় পরিষদ:

খালেদ জুলফিকার খান, ড. স্বপন দাশগুপ্ত, জুলফিকার কার্নি, মোস্তফা আর রহমান, শেখ আহাদ, ড. নাদিম আশরাফ

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution