টেক্সাস আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসের জহিরের স্মরণে স্মরণসভা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু নাসের জহিরের স্মরণে এক আবেগঘন স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত […]











