
সংকেত
গোপাল চন্দ্র দেবনাথ যখন শুনেছি মর্মরধ্বনিশুষ্ক বনানীর মাঝে,যখনি দেখেছি নক্ষত্রখচিতনীলাভ আকাশ সাঁঝে। যখন পেয়েছি মধুর আগ্রাণহাসনুহানার ইঙ্গিতে,তখনি মন মাতাল মাতালোকোন সে এক নব দিগন্তে। কোন সে এক জীবন জীবাশ্ম,কিশলয় ছেড়ে হলুদ পর্ণে;কোন সে এক আবর্তন শুধুঘুরে ফিরে যায় মনে।তখন বুঝেছি স্রষ্টার মাঝেসৃষ্টির এই জীবনে।।


