Some Populer Post

Latest News

‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড | ট্রাম্প-মাস্ক একই টেবিলে ! হোয়াইট হাউসে বসলো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিরা | পিয়ারল্যান্ডে প্রথম কমিউনিটি শ্রী গণেশ উৎসব: ভক্তি, সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশবান্ধব ঐতিহ্যের মিলন | রবীন্দ্রনাথের দর্শন, AI ও মানবতা: ড. রবীন্দ্র চক্রবর্তীর সঙ্গে ট্যাগোর সোসাইটির বিশেষ আলাপচারিতা | নর’ইস্টারের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, বিদ্যুৎ বিপর্যয় ও ব্যাপক দুর্ভোগ | ‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড | ট্রাম্প-মাস্ক একই টেবিলে ! হোয়াইট হাউসে বসলো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিরা | পিয়ারল্যান্ডে প্রথম কমিউনিটি শ্রী গণেশ উৎসব: ভক্তি, সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশবান্ধব ঐতিহ্যের মিলন | রবীন্দ্রনাথের দর্শন, AI ও মানবতা: ড. রবীন্দ্র চক্রবর্তীর সঙ্গে ট্যাগোর সোসাইটির বিশেষ আলাপচারিতা | নর’ইস্টারের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, বিদ্যুৎ বিপর্যয় ও ব্যাপক দুর্ভোগ |
  • Home  
  • Katy Youth Cricket-এর মানবিক উদ্যোগ
- হিউস্টন সংবাদ

Katy Youth Cricket-এর মানবিক উদ্যোগ

সুরঙ্গন নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু মাঠের খেলাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দলগত চেতনা, শৃঙ্খলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাও। সেই ভাবনাকে সামনে রেখে মানবিক উদ্যোগে এগিয়ে এল Katy Youth Cricket (KYC)। শুক্রবার সন্ধ্যায় KYC-এর খেলোয়াড় ও অভিভাবকদের নিয়ে মোট ৩২ জন স্বেচ্ছাসেবক হিউস্টনের Houston Food Bank-এ সেবামূলক কাজে অংশ নেন। তাঁরা পাশাপাশি কাজ করে দান […]

সুরঙ্গন নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু মাঠের খেলাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দলগত চেতনা, শৃঙ্খলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাও। সেই ভাবনাকে সামনে রেখে মানবিক উদ্যোগে এগিয়ে এল Katy Youth Cricket (KYC)।

শুক্রবার সন্ধ্যায় KYC-এর খেলোয়াড় ও অভিভাবকদের নিয়ে মোট ৩২ জন স্বেচ্ছাসেবক হিউস্টনের Houston Food Bank-এ সেবামূলক কাজে অংশ নেন। তাঁরা পাশাপাশি কাজ করে দান করা খাদ্যসামগ্রী পরিষ্কার, জীবাণুমুক্ত ও বাছাই করেন।

এই কয়েক ঘণ্টার স্বেচ্ছাসেবী কাজে তাঁরা ১৩টি প্যালেটের দান করা সামগ্রী বাছাই ও প্রস্তুত করতে সাহায্য করেন। সব মিলিয়ে ১২ হাজার পাউন্ডেরও বেশি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী হিউস্টনের বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজে তাঁদের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Katy Youth Cricket মনে করে, শিশুদের ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে তোলা জরুরি। তাই ছোটবেলা থেকেই তাদের শেখানো হচ্ছে- প্রতিভার সঙ্গে যদি মানবিকতা ও সহমর্মিতা যুক্ত হয়, তবেই সেই প্রতিভার প্রকৃত মূল্য তৈরি হয়।

সমাজের মানুষের পাশে দাঁড়ানো, নিজের সময় দিয়ে অন্যের উপকার করা এবং প্রয়োজনে এগিয়ে আসার এই শিক্ষাই KYC-এর এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিটি পরিবারকে তাদের সময়, শ্রম ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে KYC।

ক্রিকেটের মাঠে দল হিসেবে একসঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি সমাজের জন্যও একসঙ্গে কাজ করা Katy Youth Cricket-এর এই উদ্যোগে ফুটে উঠল সেই সুন্দর বার্তাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

ড. প্রদীপ ঘোষ

প্রকাশক: সুরাঙ্গন ফাউন্ডেশন–হিউস্টন

সম্পাদকীয় পরিষদ:

খালেদ জুলফিকার খান, ড. স্বপন দাশগুপ্ত, জুলফিকার কার্নি, মোস্তফা আর রহমান, শেখ আহাদ, ড. নাদিম আশরাফ

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution