Some Populer Post

Latest News

‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড | ট্রাম্প-মাস্ক একই টেবিলে ! হোয়াইট হাউসে বসলো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিরা | পিয়ারল্যান্ডে প্রথম কমিউনিটি শ্রী গণেশ উৎসব: ভক্তি, সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশবান্ধব ঐতিহ্যের মিলন | রবীন্দ্রনাথের দর্শন, AI ও মানবতা: ড. রবীন্দ্র চক্রবর্তীর সঙ্গে ট্যাগোর সোসাইটির বিশেষ আলাপচারিতা | নর’ইস্টারের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, বিদ্যুৎ বিপর্যয় ও ব্যাপক দুর্ভোগ | ‘বিশ্বাসে ঐক্যবদ্ধ, সংস্কৃতিতে বৈচিত্র্যময়’: নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড | ট্রাম্প-মাস্ক একই টেবিলে ! হোয়াইট হাউসে বসলো প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিরা | পিয়ারল্যান্ডে প্রথম কমিউনিটি শ্রী গণেশ উৎসব: ভক্তি, সাংস্কৃতিক ঐক্য ও পরিবেশবান্ধব ঐতিহ্যের মিলন | রবীন্দ্রনাথের দর্শন, AI ও মানবতা: ড. রবীন্দ্র চক্রবর্তীর সঙ্গে ট্যাগোর সোসাইটির বিশেষ আলাপচারিতা | নর’ইস্টারের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে বন্যা, বিদ্যুৎ বিপর্যয় ও ব্যাপক দুর্ভোগ |
  • Home  
  • হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক গালা-২০২6 অনুষ্ঠিত
- হিউস্টন সংবাদ

হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক গালা-২০২6 অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুগারল্যান্ডের ম্যারিয়ট হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গালা-২০২৬ অনুষ্ঠান। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মিস লাকি ইসলাম স্বাগত বক্তব্য […]

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুগারল্যান্ডের ম্যারিয়ট হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গালা-২০২৬ অনুষ্ঠান। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মিস লাকি ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প BAC Center-এর নির্মাণকাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় উপস্থিত অনেকেই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উদারভাবে অনুদান প্রদান করেন।

গালা অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেও এসব আয়োজন বিশেষ অবদান রাখে।

অনুষ্ঠান শেষে নৈশভোজ ও মিলনমেলার মধ্য দিয়ে গালা-২০২৬ এর সফল সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

ড. প্রদীপ ঘোষ

প্রকাশক: সুরাঙ্গন ফাউন্ডেশন–হিউস্টন

সম্পাদকীয় পরিষদ:

খালেদ জুলফিকার খান, ড. স্বপন দাশগুপ্ত, জুলফিকার কার্নি, মোস্তফা আর রহমান, শেখ আহাদ, ড. নাদিম আশরাফ

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution