Some Populer Post

Latest News

TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | মার্কিন ভিসা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন: ভারতীয় ও বাংলাদেশিদের করণীয় | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | মার্কিন ভিসা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন: ভারতীয় ও বাংলাদেশিদের করণীয় |
  • Home  
  • পিছিয়ে যেও না – পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা
- অন্যান্য

পিছিয়ে যেও না – পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা

From Facebook: পিছিয়ে যেও না। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা। এখানে কেউ তোমার কান্না দেখতে চায় না, শুধু তোমার পতনটা দেখতে চায়। এমন মানুষও থাকবে, যারা সামনাসামনি তোমার ভালো চায় বলবে, কিন্তু ভেতরে ভেতরে চায় তুমি একদিন ভেঙে পড়ো, শেষ হয়ে যাও। তারা হাসবে যখন দেখবে তুমি লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছো, তারা খুশি হবে যখন […]

From Facebook: পিছিয়ে যেও না। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা। এখানে কেউ তোমার কান্না দেখতে চায় না, শুধু তোমার পতনটা দেখতে চায়। এমন মানুষও থাকবে, যারা সামনাসামনি তোমার ভালো চায় বলবে, কিন্তু ভেতরে ভেতরে চায় তুমি একদিন ভেঙে পড়ো, শেষ হয়ে যাও। তারা হাসবে যখন দেখবে তুমি লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছো, তারা খুশি হবে যখন দেখবে তোমার চোখে হার মানার ছাপ। কিন্তু তুমি তাদের এই সুখ দিতে পারো না। কারণ তারা জিতবে তখনই, যখন তুমি হাল ছেড়ে দেবে।

তুমি ক্লান্ত হতে পারো, কাঁদতে পারো, কিছু সময়ের জন্য থেমে যেতে পারো কিন্তু ভেঙে পড়ো না। তোমার জীবনের প্রতিটা কঠিন সময়, প্রতিটা ব্যথা তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য আসে। যেদিন তুমি এই কথাটা বুঝবে, সেদিন থেকে তোমার লড়াইটা বদলে যাবে। তখন ব্যর্থতাও তোমার শিক্ষক হয়ে যাবে, কষ্টও তোমাকে শক্ত করে তুলবে।

মনে রেখো, আজ যারা তোমাকে তুচ্ছ মনে করছে, তারাই একদিন তোমার সফলতা দেখে মাথা নিচু করে থাকবে। কিন্তু সেই দিনটা দেখার জন্য তোমাকে এখন লড়তে হবে, দাঁতে দাঁত চেপে এগিয়ে যেতে হবে। হেরে গিয়ে কান্না করলে কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু লড়ে গেলে সময় নিজেই তোমার পক্ষে কথা বলবে।

তাই পড়ে গেলে আবার উঠে দাঁড়াও। নিজের চোখে নিজের স্বপ্নটা দেখো, বিশ্বাসটা আবার নতুন করে জ্বালাও। কারণ তোমার জীবনের শেষ কথা এখনো লেখা হয়নি। যতো বাধাই আসুক, যত মানুষই তোমার বিপক্ষে যাক মনে রেখো, তুমি যদি নিজেকে হার মানতে না দাও, তাহলে কেউই তোমাকে হারাতে পারবে না। পিছিয়ে যেও না, কারণ তোমার লড়াইটাই একদিন তোমার গর্ব হবে, তোমার দাগগুলোই হয়ে উঠবে তোমার বিজয়ের প্রমাণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Publisher: Surangan Foundation–Houston

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution