Some Populer Post

Latest News

TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | মার্কিন ভিসা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন: ভারতীয় ও বাংলাদেশিদের করণীয় | TARANG - 26-এ ঐতিহ্যের শিকড়ে নতুন প্রজন্মের উচ্ছ্বাস | নোবেল শান্তি পুরস্কার ঘিরে জল্পনা, আলোচনায় ট্রাম্প ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন | মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে | ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা, ১০ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি ভারত | মার্কিন ভিসা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন: ভারতীয় ও বাংলাদেশিদের করণীয় |
  • Home  
  • বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (BMANA)-এর ৪৫তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- উত্তর আমেরিকা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (BMANA)-এর ৪৫তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

২০২৭ সালের  BMANA  বার্ষিক সম্মেলন হবে  হিউস্টনে সুরাঙ্গন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (BMANA)-এর ৪৫তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ৪ থেকে ৮ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী এই আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক পরিবার-পরিজনসহ অংশ নেন। এই কনভেনশনে কনভেনর ছিলেন ডাঃ তানভীর হোসেন কেনেডি (লাজ ভেগাস, […]

২০২৭ সালের  BMANA  বার্ষিক সম্মেলন হবে  হিউস্টনে

সুরাঙ্গন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (BMANA)-এর ৪৫তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ৪ থেকে ৮ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী এই আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক পরিবার-পরিজনসহ অংশ নেন।

এই কনভেনশনে কনভেনর ছিলেন ডাঃ তানভীর হোসেন কেনেডি (লাজ ভেগাস, নেভাডা) আর কো কনভেনর ছিলেন ডাঃ মোঃ ফিরোজ হোসেন (হিউস্টন, টেক্সাস)।

এবারের কনভেনশনে হিউস্টন, টেক্সাস থেকে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি-বংশোদ্ভূত চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান, চিকিৎসা শিক্ষা (CME) কার্যক্রম এবং বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনায় সক্রিয়ভাবে অংশ নেন। সম্মেলনের পরিকল্পনা ও ব্যবস্থাপনাতেও টেক্সাসের চিকিৎসকদের দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা  টেক্সাস বিএমএএনএ (BMANA) কমিউনিটির প্রতিনিধিত্ব করেন।

সল্ট লেক ম্যারিয়ট ডাউনটাউন সিটি ক্রিককে কেন্দ্র করে আয়োজিত কনভেনশনে চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রজন্মের চিকিৎসকদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির মধ্যে ছিল CME, বৈজ্ঞানিক অধিবেশন, বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা, বার্ষিক সাধারণ সভা, যুব ফোরাম, তরুণ চিকিৎসক ফোরাম, নারী চিকিৎসক ফোরাম ও সাহিত্য অধিবেশন। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, গালা নাইট এবং বিভিন্ন সামাজিক আয়োজন অনুষ্ঠিত হয়।

৪ সেপ্টেম্বর চ্যাপ্টার্স নাইটের মধ্য দিয়ে কনভেনশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরদিন এক্সকারশন ও মিউজিক্যাল সোয়ারিসহ বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। ৬ সেপ্টেম্বর ছিল বার্ষিক সাধারণ সভা, বিভিন্ন ফোরাম ও বৈজ্ঞানিক সেশন এবং গালা নাইট।

কনভেনশনের অন্যতম আকর্ষণ ছিল সল্ট লেক সিটির প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াসাচ পর্বতমালা, হ্রদ ও সবুজ উপত্যকার নৈসর্গিক পরিবেশ অংশগ্রহণকারীদের মুগ্ধ করে। ৭ সেপ্টেম্বর বিশেষ ভ্রমণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উটাহর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, ট্রেন ভ্রমণ এবং ক্যাপিটল সানসেট উপভোগের সুযোগ পান।

প্রতিবছরের মতো এবারের কনভেনশনও পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্য জোরদারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে। দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীদের পুনর্মিলনের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের যোগাযোগও সম্মেলনকে আরও অর্থবহ করে তোলে।

কনভেনশনের সমাপনী পর্যায়ে সিদ্ধান্ত হয়, আগামী ২০২৭ সালের BMANA বার্ষিক কনভেনশন টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত হবে। ফলে আগামী বছরের সম্মেলনকে ঘিরে টেক্সাসের বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক সমাজের মধ্যে ইতোমধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, টেক্সাসের হিউস্টন-নিবাসী চিকিৎসক ডা. আব্দুল বাসিত খান (এমডি) বিএমএএনএ (BMANA) ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিএমএএনএ স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। তাঁর নেতৃত্ব, পেশাগত সততা এবং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের প্রতি দীর্ঘদিনের সেবামূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সুরাঙ্গন নিউজ - আমাদের কথা

২০১৭ সাল থেকে সুরাঙ্গন নিউজ বৃহত্তর হিউস্টন এলাকার বাংলা ভাষাভাষী মানুষের সংবাদ, সাহিত্য, সংস্কৃতি ও কমিউনিটির খবর তুলে ধরছে।

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের ঐতিহ্যের সংযোগ এবং বাঙালি কমিউনিটির সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সুরাঙ্গন নিউজ শুধু একটি সংবাদপত্র নয় – এটি প্রবাসী বাঙালির কণ্ঠস্বর ও আমাদের সংস্কৃতির একটি সেতুবন্ধন। 

Subscribe:
Surangan News

সম্পাদক

Dr. Pradip Ghosh

Publisher: Surangan Foundation–Houston

সম্পাদকীয় পরিষদ:

Khaled Zulfiqar Khan, Dr. Swapan Dasgupta, Zulfiqar Karni, Mustafa R Rahman, Sheikh Ahad, Dr. Nadeem Ashraf

স্বাস্থ্য ও বিজ্ঞান বিভাগ: পৃথা ঘোষ

যোগাযোগ

Head Office: 17714 Strolling Stream Ln, Richmond

Texas 77407
Phone: 832-274-6823
Email: info@surangannews.com
Website: www.surangannews.com

Grow your Business with Surangan News 

Each issue is distributed in 5,000 print copies and reaches an additional 10,000 email subscribers

© 2026 Surangan News – Houston | Developed By Modern Web Solution